বন্ধুমহল
বন্ধুত্ব’ শব্দটা অতি ক্ষুদ্র, তবে এর মর্মার্থ গভীর। প্রতিদিনের খুনসুটি থেকে বছরে একবার ‘কেমন আছো’ জিজ্ঞেস করার সময় না পাওয়ার—এই পথচলাটা অতি দ্রুত পরিচালিত হয়। মাঝে মাঝে এই দূরত্ব কষ্ট দেয়, অনেকে হারিয়ে যায়… আর যারা থেকে যায়, তারা সত্যিকারেই বন্ধু হয়ে থাকে।
বন্ধুমহল
খাদিজা আরুশি আরু
হতাশায় ছেয়ে গেছে মনটা-
কতো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি!
দেখতে দেখতে স্কুল জীবনের অধ্যায় শেষ,
সময়ের সঙ্গে শেষ হয়ে গেছে কলেজ জীবনও!
ভার্সিটি লাইফের আর আছে-
হাতে গোনা দেড়টা বছর!
তারপর?
চেনা গন্ডি পেরিয়ে,
বাইরের জগতে পা রাখবো সবাই!
কি হবে তখন?
সুন্দর হাস্যোজ্জ্বল শৈশব, কৈশোর
রূপান্তরিত হবে স্মৃতিতে!
চেনা জানা বন্ধুমহলে ভর করবে,
এক অদ্ভুত ব্যস্ততা!
সেই ব্যস্ততায় হারিয়ে যাবো,
আমি আর আমার প্রাণের বন্ধুমহল!
এর থেকে বিরহের কি কিছু হতে পারে?
বদলে যাবে সময়-
বদলে যাবো এই আমি,
বদলে যাবে চিরচেনা বন্ধুমহল!
শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে,
বন্ধুমহলের কিছু অমূল্য স্মৃতি!
হারিয়ে যাবো আমরা-
থেকে যাবে স্মৃতির পাতায় বন্ধুমহল!
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0