হয়তো কখনো
জীবনের একাই পথটা চলা
“হয়তো কখনো”
তাসলিমা জান্নাত
রাত: ০১:৫৪
২৯:০৬-২০২৪
রাত শেষে আমি ক্লান্ত, নিশ্চুপ, একা
দিনের বেলা কাজের মাঝে ব্যস্ত সবাই,
ব্যস্ত আমিও, দু’টো সন্তানকে আকড়ে
ধরে বাঁচার চেষ্টায়, কিন্তু রাত যখন আসে
সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি তখন জেগে থাকি, জেগে থাকে আমার একাকিত্ব ।
রাত পেরিয়ে মধ্যরাত হয় যখন, ক্লান্ত চোখ আর জেগে থাকতে পারে না ঘুমিয়ে পড়ে, কিন্তু শরীরের ভেতরে আমিটা ঘুমোয় না।
জেগে জেগে প্রহর গুনে, সকালের আশায়।
কিন্তু একদিন ঠিকই সকাল হবে, সবাই উঠবে, সকালের নাস্তার টেবিলে চা হাতে
গল্প করবে বিগত দিন গুলির।
কিন্তু আমি হয়তো সেদিন আর উঠবো না,
এপাশ ওপাশ ফিরে ঘড়ির সময় দেখে আর হয়তো ঘুমিয়ে যাবো না ।
কেননা আমি হয়তো সেদিন দীর্ঘ ঘুম ঘুমবো
কারোর সাড়াতেই হয়তো ঘুম ভাঙবে না,
আমার চায়ের কাপে আর শেষ চুমুকটাও হয়তো আর দেয়া হবে না,
মেয়েটিকে হয়তো শাসনাদর করা হবে না,
আমার জন্য হয়তো বিরক্তও হতে হবে না
একেবারে নিশ্চুপ হয়ে যাবো বিগত রাত গুলোর মত আমিও একেবারে একা।
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
2
Funny
0
Angry
0
Sad
0
Wow
2