শান্তির পরশ - নামাজের পর এক মুহূর্তের রহমত
দোয়া কবুলের গল্প
কয়েক সপ্তাহ আগে এক শুক্রবার, দুপুরের সময় আমার একটি পরীক্ষা ছিল। পরীক্ষার আগে মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পেলাম। রোদেলা দিন, গরম, নভেম্বর মাস।পরীক্ষার চাপ আর ভ্রমণের ক্লান্তি মিলিয়ে তখন আমার প্রচণ্ড পিপাসা অনুভূত হচ্ছিল। নামাজ শেষ হতেই পরীক্ষা শুরু হওয়ার সময়।
অচেনা শহরের সেই মুহূর্তে চারপাশে পানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দোকানও খোলা ছিল না, কারণ শুক্রবারের নামাজের সময় সাধারণত দোকান বন্ধ থাকে। ভাবছিলাম, কীভাবে পানি পাব?
তখন হঠাৎ একজন পরিচিত বন্ধুর দেখা পেলাম। তার হাতে ছিল এক বোতল পানি। সে মসজিদে ঢুকছিল নামাজ পড়তে, আর আমি নামাজ পড়ে বের হচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, ‘একটু পানি পেলে ভালো হতো।’
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার কয়েক পদক্ষেপের মধ্যেই পানি হাতে পেলাম। মনে হলো, মনের গভীর আকাঙ্খা পূরণ হলো। আমি বিশ্বাস করি, প্রার্থনা কখনো আমাদের কল্পনার চেয়েও দ্রুত পূর্ণ হয়, আবার কখনো ধীরে। কিন্তু আল্লাহ তাঁর বান্দার দোয়া সর্বদাই কবুল করেন।
রচনাঃ ২৭ নভেম্বর, ২০২৫ ঈসায়ী সময়কালঃ বিকেল ৫ টা!
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0